তুমি বিস্মৃত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়
আছো সোহরোয়ার্দী শেরে বাংরা ভাষানীর শেষ ইচ্ছায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জালাময়ী সে ভাষন
তুমি ধানের শীশে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন
তুমি ছেলে হারা মা জাহানারা ইমামের একাত্তরের দিন গুলি
তুমি জশিমউদ্দিনের নকশী কাঁথার মাঠ মুঠো মুঠো সোনার ধুলি
তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রান
তুমি শহীদ মিনারে প্রভাতফেরীর ভাই হারা একুশের গান
আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি
জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালবাসি
আমার প্রানের বাংলা আমি তোমায় ভালবাসি
প্রানের প্রিয় মা তোকে বড় বেশী ভালবাসি।।
তুমি কবি নজরুলের বিদ্রহী কবিতা উন্নত মমশির
তুমি রক্তের কালিতে লেখা নাম সাত শ্রেষ্ঠ বীর
তুমি সুরের পাখি আব্বাসের দরদ ভরা সেই গান
তুমি আবদুল আলিমের সর্বনাশা পদ্মা নদীর টান
তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার
তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শাণিত ছুরির ধার
তুমি জয়নুল আবেদীন এস এম সুলতানের রং তুলির আঁচড়
সহীদুল্লা কায়সার মুনির চৌধুরীর নতুন দেখা সে ভোর।।

তুমি বাঙ্গলীর গর্ব বাঙ্গালরি প্রেম প্রথম শেষ ছোঁয়ায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষন

তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে ওঠো সুমধুর
তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামে সোনা ঝরা সেই রোদ্দুর
তুমি প্রতিটি পঙ্গু মুক্তি যোদ্ধার অভিমানের সংসার
তুমি ক্রন্দন তুমি হাসি তুমি জাগ্রত শহীদ মিনার।।

No comments:
Post a Comment